Welcome to Dorlink
Selected Books
×
Nazrul Jiboni | Biography of Kazi Nazrul Islam in Bengali

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Autobiography & Biography
  • Publication Year : 2024
  • ISBN No : 9789350407233
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 816
  • Weight : 1200 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x2.5 Inch
MRP : ₹1500.00/- Discount : 17% Off
Your Price : ₹1238.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বিংশ শতকের শুরুতে যখন বাংলা সাহিত্যের আকাশে মহামহিম রবীন্দ্রনাথ পূর্ণমাত্রায় উদ্ভাসিত, তখনই অভূতপূর্ব কাব্যিক স্বতন্ত্রতা নিয়ে ‘ধূমকেতু’-র মতোই নজরুলের আকস্মিক আবির্ভাব। নজরুলের চোখের তারায় কখনও বিদ্রোহের উন্মাদনা, কখনও আবার মরমিয়া মন-উদাসী আলো। অগ্নি আর বীণা — দুইয়ের স্পর্শে তীব্র ও কোমল দু’টি ধারা প্রবাহিত নজরুলের কাব্যে, গানে, মননে। 

প্রকাশিত হল বাংলা সাহিত্য ও সংগীতের বিদগ্ধ বিশেষজ্ঞ, প্রাজ্ঞ অধ্যাপক ড. অরুণকুমার বসুর ‘নজরুল-জীবনী’র আনন্দ-সংস্করণ। সঠিক তথ্য ও সুসংবেদী বিশ্লেষণের কারণে এই গ্রন্থ হয়ে উঠেছে এক নির্ভরযোগ্য নজরুল-জীবনী। প্রতিভাময় এক কবির বিচিত্র জীবনসংগ্রাম তথা সৃষ্টিকর্মের খ্যাতি-অখ্যাতি, সাফল্য-অসাফল্যের নেপথ্য কাহিনির পূর্ণাঙ্গ, মর্মগ্রাহী উপস্থাপনায় গ্রন্থটি অনন্য।


অরুণকুমার বসু-র জন্ম ১৯৩৩, কলকাতায়। শিক্ষা গ্রহণ করেছেন কলকাতাতেই।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকজীবন, অবসর ১৯৯৫। আমন্ত্রিত অধ্যাপক হিসেবে কলকাতা, বর্ধমান, যাদবপুর, বিশ্বভারতী, ত্রিপুরা নানা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সম্মান প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি, সরোজিনী বসু স্বর্ণপদক। টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্রতত্ত্বাচার্য। আরও বহু পুরস্কার ও সম্মান। অগ্রন্থিত গবেষণাপত্র শতাধিক। মুদ্রিত গ্রন্থ: রবীন্দ্র-বিচিন্তা, শক্তিগীতি-পদাবলী, বাংলা কাব্যসংগীত ও রবীন্দ্রসংগীত, ক্ষণিকের বাণীশিল্পী রবীন্দ্রনাথ, যেথা এই চৈত্রের শালবন, বৈকালীর গান, আমার আপন গান, সমকালের রবীন্দ্রভাবনা, কথাশিল্পের নানাদিক, সলিল থেকে সুমন এবং তারপর ইত্যাদি। ‘নজরুল-জীবনী’র জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নজরুল-পুরস্কার প্রাপ্ত।